hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬৮

প্রভাবশালী শত্রুর বিরুদ্ধে দু‘আ :

(১) حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيْلُ

উচ্চারণ : হাসবুনাল্লা-হু ওয়ানি‘মাল ওয়াকীল।

অর্থ : আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক (সাহায্যকারী)! [ইবনে আববাস (রাঃ) থেকে বর্ণিত। ইবরাহীম (আঃ) আগুনে নিক্ষিপ্ত হওয়ার পর এবং রাসূলুল্লাহ ﷺ উহুদ যুদ্ধের পর যখন শুনলেন লোকেরা আবার আক্রমণের জন্য একত্রিত হচ্ছে, তখন এই দু‘আটি পাঠ করেছিলেন। (সহীহ বুখারী, হা/৪৫৬৩; সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/১০৩৬৪)] (সূরা আলে ইমরান- ১৭৩)

حَسْبِيَ اللهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ . (২)

উচ্চারণ : হাসবিইয়াল্লা-হু লা-ইলা-হা ইল্লা হুয়া ‘আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া রাববুল ‘আরশিল ‘আযীম।

অর্থ : আমার জন্য আল্লাহ তা‘আলাই যথেষ্ট। তিনি ছাড়া কোন মাবুদ নেই। আমি তাঁর উপরই ভরসা করি, তিনি মহান আরশের মালিক। (সূরা তওবা- ১২৯)