hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

সম্পাদকীয়

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ ‐ وَالصَّلَاةُ وَ السَّلَامُ عَلٰى رَحْمَةٍ لِّلْعٰلَمِيْنَ ‐ وَعَلٰى اٰلِهٖ وَصَحْبِهٖ اَجْمَعِيْنَ

সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তা‘আলার জন্য, দরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মাদ ﷺ এর উপর এবং তাঁর পরিবার-পরিজন ও সাহাবায়ে কেরাম (রাঃ) এর উপর।

আল্লাহ তা‘আলা কুরআন মাজীদের সূরা আহযাবের ৪১ নং আয়াতে বলেন, হে ঈমানদারগণ! তোমরা অধিক হারে আল্লাহর যিকির করো। সূরা বাক্বারার ১৫২ নং আয়াতে আল্লাহ তা‘আলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তা‘আলাকে কীভাবে স্মরণ করতে হবে রাসূলুল্লাহ ﷺ তা আমলের মাধ্যমে উম্মতকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর স্মরণ এবং তাঁর সাহায্য কামনার লক্ষ্যে যে দু‘আগুলো পড়তে হবে হাদীস গ্রন্থে তা উল্লেখ করা হয়েছে। হাদীসের কিতাব হতে বাছাই করে সহীহ দু‘আগুলো এ কিতাবে সংকলিত করা হয়েছে। সেই সাথে মহান আল্লাহ তাঁর বান্দাদেরকে যেসকল দু‘আ কুরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন এবং পূর্ববর্তী নবীদের যেসকল দু‘আ কুরআন মাজীদে উল্লেখ করা হয়েছে সেসকল গুরুতবপূর্ণ দু‘আগুলোও এ বইয়ে সংকলন করা হয়েছে। আশা করি এ বইখানা মুসলিম সমাজের যথেষ্ট উপকারে আসবে।

বাজারে অগণিত দু‘আর বই থাকলেও এ বইটির বৈশিষ্ট্য ভিন্ন। কারণ এর মধ্যে দু‘আর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রতিটি দু‘আর সাথে কুরআন ও হাদীসের দলীলসহ এর প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। দু‘আ হচ্ছে আল্লাহর সাহায্য ও তাঁর রহমত লাভের এক অনন্য মাধ্যম, তাই কুরআন ও সুন্নার দু‘আগুলো শিখে বাসত্মব জীবনে আমল করা আমাদের সকলের জন্য একামত্ম কর্তব্য।

আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে সে তাওফীক দান করুন। আমীন

বিনীত

শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী

চেয়ারম্যান

ইমাম পাবলিকেশন্স লিমিটেড