hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

রুকূ হতে দাঁড়িয়ে যা বলতে হয় :

(১) رَبَّنَا لَكَ الْحَمْدُ

উচ্চারণ : রাববানা লাকাল হামদ।

অর্থ : হে আমাদের রব! আপনার জন্যই সকল প্রশংসা। [আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ যখন রুকূ হতে মাথা উত্তোলন করতেন, তখন দুই হাত কাধ বরাবর উত্তোলন করতেন এবং এ দু‘আ পাঠ করতেন। (মুয়াত্তা ইমাম মালেক, হা/১৬৩; সহীহ বুখারী, হা/৬৮৯; সহীহ মুসলিম, হা/৯৪৮)]

رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيْرًا طَيِّبًا مُّبَارَكًا فِيْهِ (২)

উচ্চারণ : রাববানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান ত্বায়্যিবাম মুবা-রাকান ফীহ্।

অর্থ : হে আমাদের রব! তোমার জন্যই সমস্ত প্রশংসা। আর তা এত অধিক প্রশংসা, যা পবিত্র ও বরকতপূর্ণ। [রিফাআ ইবনে রাফে (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ ﷺ সালাত পড়ানো অবস্থায় এক ব্যক্তি রুকূ থেকে উঠে এ দু‘আটি পাঠ করলো। অতঃপর সালাত শেষে রাসূলুল্লাহ ﷺ বললেন, তোমাদের মধ্যে কে এই দু‘আটি পাঠ করেছ? লোকটি বললো, আমি! রাসূলুল্লাহ ﷺ বললেন, আমি দেখলাম প্রায় ৩৩ জন ফেরেশতা এই দু‘আটি আগে লেখার জন্য প্রতিযোগিতা করছে। (মুয়াত্তা ইমাম মালেক, হা/৪৯৩; সহীহ বুখারী, হা/৭৯৯; আবু দাঊদ, হা/৭৭০)]