hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৮

তওবা ও ইসিত্মগফারের দু‘আ

رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ (১)

উচ্চারণ : রাববিগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহিমীন।

অর্থ : হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা করুন ও দয়া করুন, আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। (সূরা মু’মিনূন- ১১৮)

رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا وَاِنْ لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ (২)

উচ্চারণ : রাববানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকূনান্না মিনাল খা-সিরীন।

অর্থ : হে আমাদের প্রতিপালক! আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। (সূরা আ‘রাফ- ২৩)

(৩) رَبِّ اغْفِرْ لِى وَتُبْ عَلَىَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ

উচ্চারণ : রাবিবগফিরলী ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়া-বুর রাহীম।

অর্থ : হে আমার প্রতিপালক! আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয় আপনি তওবা কবুলকারী এবং দয়াময়। [ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা এক বৈঠকে রাসূলুল্লাহ ﷺ কে ১০০ বার এ দু‘আটি পাঠ করতে দেখলাম। (আবু দাউদ, হা/১৫১৮; তিরমিযী, হা/৩৪৩৪; মুসনাদুল বাযযার, হা/৫৯০৬; সহীহ ইবনে হিববান, হা/৯২৭)]

(৪) أَسْتَغْفِرُ اللهَ الَّذِىْ لَا إِلٰهَ إِلَّا هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ وَأَتُوْبُ إِلَيْهِ

উচ্চারণ : আস্তাগফিরুল্লা-হাল্লাযী লা ইলা-হা ইল্লা হুওয়াল হাই্য়্যুল কাইয়্যূমু ওয়া আতূবু ইলাইহি।

অর্থ : আমি ঐ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া প্রকৃত কোন উপাস্য নেই। তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। আর আমি তার নিকট তওবা করছি। [যায়েদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি এ দু‘আটি পাঠ করবে তাকে ক্ষমা করে দেয়া হবে। যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। (আবু দাউদ, হা/১৫১৯; তিরমিযী, হা/৩৫৭৭; মুসত্মাদরাকে হাকেম, হা/২৫৫০; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/৩৫৩৭; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৬২২; সিলসিলা সহীহাহ, হা/২৭২৭; মিশকাত, হা/২৩৫৩)]