hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৩

দরজা-জানালা বন্ধ করা এবং খাদ্য ঢেকে রাখার সময় দু‘আ :

بِسْمِ اللهِ

উচ্চারণ : বিসমিল্লা-হ।

অর্থ : আমি আল্লাহর নামে শুরু করছি। [জাবির (রাঃ) হতে বর্ণিত। নবী ﷺ বলেন, যখন সন্ধ্যার আঁধার নেমে আসে তখন তোমরা তোমাদের বাচ্চাদেরকে (ঘরে) আটকে রাখো। কারণ, এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। যখন রাতের কিছু সময় অতিবাহিত হবে, তখন তাদেরকে ছেড়ে দিতে পার। অতঃপর (শয়ন করার সময়) তুমি আল্লাহর নাম স্মরণ করে তোমার ঘরের দরজা বন্ধ করবে, আল্লাহর নামে বাতি নিভাবে এবং আল্লাহর নাম নিয়েই পানির পাত্র বেঁধে রাখবে। আর আল্লাহর নাম স্মরণ করেই আপন বাসনপত্র ঢেকে রাখবে। (সহীহ বুখারী, হা/৫৬২৩; সহীহ মুসলিম, হা/৫৩৬৮; সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/১০৫১৪; মিশকাত, হা/৪২৯৪)]