১
দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩১
সিজদার তাসবীহ :
سُبْحَانَ رَبِّيَ الْاَعْلٰى (১)
উচ্চারণ : সুবহা-না রাবিবয়াল আ‘লা ।
অর্থ : আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। [হুযায়ফা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ যখন সিজদায় যেতেন তখন এ দু‘আটি পাঠ করতেন। (সহীহ মুসলিম, হা/১৮৫০; আবু দাঊদ, হা/৮৭১, ৮৮৩; তিরমিযী, হা/২৬২; নাসাঈ, হা/১০০৮; মুসনাদে আহমাদ, হা/২৩২৮৮; মিশকাত, হা/৮৮১; আবু দাঊদ, হা/৮৭৪; তিরমিযী, হা/২৬১; ইবনে মাজাহ, হা/৮৯০)] (তিন বার) [হুযায়ফা ইবনে ইয়ামান (রাঃ) হতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ ﷺ হতে শুনেছেন যে, যখন তিনি সিজদায় যেতেন, তখন তিনি এ দু‘আটি তিন বার পাঠ করতেন। (ইবনে মাজাহ, হা/৮৮৮)]
(২) سُبْحَانَ رَبِّيَ الْاَعْلٰى وَ بِحَمْدِه
উচ্চারণ : সুব্হা-না রাবিবয়াল আ‘লা ওয়াবি হামদিহী।
অর্থ : আমি আমার রবের সর্বোচ্চ পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা জ্ঞাপন করছি। [উকবা ইবনে আমের (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ যখন সিজদাতে যেতেন তখন তিনি এ দু‘আটি তিন বার পাঠ করতেন। (জামেউস সগীর, হা/৮৮৬৫)] (তিন বার)
سُبْحَانَكَ اَللّٰهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ (৩)
উচ্চারণ : সুব্হা-নাকা আল্লা-হুম্মা রাববানা ওয়াবিহামদিকা আল্লা-হুম্মাগ্ফিরলী।
অর্থ : হে আমাদের প্রতিপালক! তোমার প্রশংসার সাথে আমরা তোমার পবিত্রতা ঘোষণা করছি। হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দাও। [আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ রুকূ ও সিজদার মধ্যে এ দু‘আ পাঠ করতেন। (সহীহ বুখারী, হা/৭৯৪; সহীহ মুসলিম, হা/১১১৩; আবু দাঊদ, হা/৮৭৭; নাসাঈ, হা/১১২২; মুসনাদে আহমাদ, হা/২৪২০৯; সহীহ ইবনে খুযায়মা, হা/৬০৫)]
(৪) اَللّٰهُمَّ لَكَ سَجَدْتُّ وَبِكَ اٰمَنْتُ وَلَكَ اَسْلَمْتُ سَجَدَ وَجْهِىَ لِلَّذِىْ خَلَقَهٗ وَشَقَّ سَمْعَهٗ وَبَصَرَهٗ تَبَارَكَ اللهُ اَحْسَنُ الْخَالِقِيْنَ
উচ্চারণ : আল্লা-হুম্মা লাকা সাজাত্তু, ওয়াবিকা আ-মানতু, ওয়া লাকা আসলামতু, সাজাদা ওয়াজ্হীয়া লিল্লাযী খালাকাহূ ওয়া শাক্কা সাম‘আহূ ওয়া বাসারাহূ, তাবা-রাকাল্লা-হু আহসানুল খা-লিক্বীন।
অর্থ : হে আল্লাহ! আপনার জন্য আমি সিজদা করছি। আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনার কাছে আত্মসমর্পণ করেছি। আমার চেহারা সিজদা করছে ঐ সত্তাকে- যিনি তাকে সৃষ্টি করেছেন এবং সুন্দর আকৃতি দান করেছেন এবং তাতে কান ও চক্ষু স্থাপন করেছেন। বরকতময় সেই মহান সত্তা, যিনি অনেক উত্তম সৃষ্টিকর্তা। [আলী ইবনে আবু তালিব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ যখন সিজদা দিতেন তখন এ দু‘আ পাঠ করতেন। (সহীহ মুসলিম, হা/১৮৪৮; আবু দাঊদ, হা/৭৬০; তিরমিযী, হা/৩৪২১; নাসাঈ, হা/১১২৬; ইবনে মাজাহ, হা/১০৫৪)]
(৫) اَللّٰهُمَّ اغْفِرْ لِىْ ذَۢنْبِىْ كُلَّهٗ دِقَّهٗ وَجِلَّهٗ وَاَوَّلَهٗ وَاٰخِرَهٗ وَعَلَانِيَّتَهٗ وَسِرَّهٗ
উচ্চারণ : আল্লা-হুম্মাগ্ফির্লী যাম্বী কুল্লাহূ দিক্কাহূ ওয়া জিল্লাহূ ওয়া আওয়ালাহূ ওয়া আ-খিরাহূ ওয়া ‘আলা-নিয়্যাতাহূ ওয়া সিররাহূ।
অর্থ : হে আল্লাহ! আমার ছোট-বড়, আগের-পরের, প্রকাশ্য ও গোপন সকল প্রকার গোনাহ ক্ষমা করে দিন। [আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ সিজদার মধ্যে এ দু‘আ পাঠ করতেন। (সহীহ মুসলিম, হা/১১১২; আবু দাঊদ, হা/৮৭৮; সহীহ ইবনে খুযায়মা, হা/৬৭২; সহীহ ইবনে হিববান, হা/১৯৩১)]