hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৬

শয়তান ও নফসের ক্ষতি থেকে বাঁচার দু‘আ :

اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ النَّفْسِ وَ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِه

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিন শাররিন-নাফসি ও শাররিশ শায়ত্বা-নি ওয়া শিরকিহ।

অর্থ : হে আল্লাহ! আমি নফস এবং শয়তানের অনিষ্ট ও তার শিরক থেকে আপনার কাছে আশ্রয় চাই। [আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। একদা আবু বকর (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আমাকে কিছু বাক্য শিক্ষা দিন, যা আমি সকাল-সন্ধ্যায় পাঠ করব। তখন তিনি তাকে এ দু‘আটি শিক্ষা দেন। (আবু দাঊদ, হা/৫০৬৯; মুসনাদে আহমাদ, হা/৫১; আদাবুল মুফরাদ, হা/১২০৪; সিলসিলা সহীহাহ, হা/২৭৫৩)]