hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫৮

কবর যিয়ারতের দু‘আ :

اَلسَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِيْنَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لَلَاحِقُوْنَ أَسْأَلُ اللهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ .

উচ্চারণ : আসসালা-মু ‘আলাইকুম আহলাদ দিয়া-রি মিনাল মু’মিনীনা ওয়াল মুসলিমীন, ওয়া ইন্না ইনশা-আল্লা-হু বিকুম লালা-হিকূন, আসআলুল্লা-হা লানা ওয়ালাকুমুল ‘আ-ফিয়াহ্।

অর্থ : হে কবরবাসী মুমিন ও মুসলমান! তোমাদের প্রতি সালাম বর্ষিত হোক, আমরাও তোমাদের সাথে মিলিত হব আল্লাহ যদি চান। আমরা আল্লাহর নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি। [আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ আমাকে জান্নাতুল বাকিতে গিয়ে মৃত ব্যক্তিদের জন্য ইসিত্মগফার করার আদেশ দিলেন। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! আমি সেখানে গিয়ে কী পাঠ করব? রাসূলুল্লাহ ﷺ বললেন, তুমি সেখানে গিয়ে এই দু‘আটি পাঠ করবে। (সহীহ মুসলিম, হা/২৩০১; নাসাঈ, হা/২০৩৬; মুসনাদে আহমাদ, হা/২৩০৮৯; সহীহ ইবনে হিববান, হা/৩১৭৩; মিশকাত, হা/১৭৬৪)]