hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৬

বৃষ্টি বন্ধের দু‘আ :

اَللّٰهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا اَللّٰهُمَّ عَلَى الْاٰكَامِ وَ الظِّرَابِ وَ بُطُوْنِ الْاَوْدِيَةِ وَ مَنَابَةِ الشَّجَرَةِ

উচ্চারণ : আল্লা-হুম্মা হাওয়া-লাইনা ওয়ালা ‘আলাইনা, আল্লা-হুম্মা ‘আলাল আ-কা-মি ওয়ায্যিরা-বি ওয়াবুতূনিল আওদিয়াতি ওয়ামানা-বাতিশ শাজারাহ্।

অর্থ : হে আল্লাহ! আমাদের পাশর্ববর্তী এলাকায় বর্ষণ করুন, আমাদের উপর নয়। হে আল্লাহ! উঁচু ভূমিতে ও পাহাড়-পর্বতে, উপত্যকা অঞ্চলে এবং বনাঞ্চলে বর্ষণ করুন। [আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক সপ্তাহ ব্যাপী বৃষ্টি হতে থাকলে জনৈক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর রাসূল! বৃষ্টি বন্ধের জন্য দু‘আ করুন। তখন রাসূলুল্লাহ ﷺ বৃষ্টি বন্ধের জন্য এই দু‘আ করলেন। (সহীহ বুখারী, হা/১০১৩; নাসাঈ, হা/১৫১৫; সহীহ ইবনে খুযায়মা, হা/১৭৮৮; মিশকাত, হা/৫৯০২)]