১
দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯৪
বৃষ্টি প্রার্থনার দু‘আ :
(১) اَللّٰهُمَّ اسْقِنَا غَيْثًا مُّغِيْثًا مَّرِيْئًا مَّرِيْعًا نَّافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلًا غَيْرَ اٰجِلٍ
উচ্চারণ : আল্লা-হুম্মাসক্বিনা গাইছাম মুগীছাম মারীআম মারী’আন্ না-ফি‘আন, গাইরা যা-র্রিন ‘আ-জিলান গাইরা আ-জিল।
অর্থ : হে আল্লাহ! তুমি আমাদেরকে এমন বৃষ্টি দাও, যা ফসল উৎপাদনের উপযোগী, কল্যাণকর, ক্ষতিকর নয়, দ্রুত আগমনকারী, বিলম্বকারী নয়। [জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এর নিকট কিছু লোক বৃষ্টি না হওয়ার কারণে ক্রন্দনরত অবস্থায় আগমন করে (বৃষ্টির জন্য দু‘আ করতে বলল)। তখন তিনি এ দু‘আটি করলেন। ফলে সাথে সাথে আসমান মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিপাত শুরু হয়ে গেল। (আবু দাঊদ, হা/১১৭১; মিশকাত, হা/১৫০৭)]
(২) اَللّٰهُمَّ أَغِثْنَا اَللّٰهُمَّ أَغِثْنَا اَللّٰهُمَّ أَغِثْنَا
উচ্চারণ : আল্লা-হুম্মা আগিছনা, আল্লা-হুম্মা আগিছনা, আল্লা-হুম্মা আগিছনা।
অর্থ : হে আল্লাহ! আমাদেরকে বৃষ্টি দান করো, হে আল্লাহ! আমাদেরকে বৃষ্টি দান করো, হে আল্লাহ! আমাদেরকে বৃষ্টি দান করো। [আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ খুৎবায় দাঁড়িয়ে এ দু‘আটি পাঠ করে দু‘আ করলেন। (সহীহ বুখারী, হা/১০১৪; সহীহ মুসলিম, হা/২১১৫; নাসাঈ, হা/১৫১৮; সহীহ ইবনে খুযায়মা, হা/১৭৮৮; সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/১৮৩৭; শারহুস সুন্নাহ, হা/১১৬৬)]
(৩) اَللّٰهُمَّ اسْقِ عِبَادَكَ وَبَهَائِمَكَ وَانْشُرْ رَحْمَتَكَ وَأَحْىِ بَلَدَكَ الْمَيِّتَ
উচ্চারণ : আল্লা-হুম্মাসক্বি ‘ইবা-দাকা ওয়া বাহা-ইমাকা, ওয়ানশুর্ রাহ্মাতাকা, ওয়া আহ্য়ী বালাদাকাল্ মাইয়িত।
অর্থ : হে আল্লাহ! তুমি আপনার বান্দাদেরকে এবং চতুষ্পদ জমত্মুগুলোকে পানি পান করান, আপনার রহমত পরিচালনা করুন, আর আপনার মৃত শহরকে সজীব করুন। [আমর ইবনে শু‘আইব (রহ.) তার পিতা হতে, তিনি তার দাদা হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ যখন বৃষ্টির জন্য প্রার্থনা করতেন, তখন এই দু‘আটি পাঠ করতেন। (মুয়াত্তা ইমাম মালেক, হা/৪৪৯; আবু দাঊদ, হা/১১৭৮; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা/৬৬৭১; মুসান্নাফে আবদুর রাযযাক, হা/৪৯১২; জামেউস সগীর, হা/৮৭৯৫; মিশকাত, হা/১৫০৬)]