hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৫

রাগ দমনের দু‘আ :

اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

উচ্চারণ : আ‘ঊযুবিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রাজীম।

অর্থ : আমি অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। [সুলাইমান ইবনে সুরাদ (রাঃ) বলেন, নবী ﷺ এর সামনে দু’জন লোক পরস্পরকে গালি দিল। কিমত্মু তাদের একজন অতিমাত্রায় রাগান্বিত হয়ে গেলো, এমনকি তার চেহারা ফুলে বিকৃত হয়ে গেল। তখন নবী ﷺ বললেন, আমি এমন একটি কথা জানি, যা সে বললে তার ক্রোধ দূর হয়ে যাবে। এ কথা শুনে এক ব্যক্তি লোকটির কাছে গিয়ে নবী ﷺ এর এ উক্তিটি তাকে অবহিত করলো এবং বললো, তুমি শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাও। (সহীহ বুখারী, হা/৬০৪৮, ৬১১৫; সহীহ মুসলিম, হা/৬৮১২-১৩; আবু দাঊদ, হা/৪৭৮২; তিরমিযী, হা/২৪৫২; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/২৭৫৪; সিলসিলা সহীহাহ, হা/৩৩০৩; মিশকাত, হা/২৪১৮)]