hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮০

জীব-জমত্মুর অনিষ্ট থেকে বাঁচার দু‘আ :

أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ : আ‘ঊযু বিকালিমা-তিল্লা-হিত্ তা-ম্মা-তি মিনশাররি মা খালাক্ব।

অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের মাধ্যমে যাবতীয় সৃষ্ট বসত্মুর অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি । [আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ এর নিকট জনৈক লোক এসে বলল, হে আল্লাহর রাসূল! গত রাত্রে একটি বিচ্ছু আমাকে কামড় দিয়েছে, তাতে আমি খুবই কষ্ট পেয়েছি। তিনি বললেন, তুমি সন্ধ্যার সময় যদি এ দু‘আ বলতে, তাহলে বিচ্ছু তোমাকে কোন কষ্ট দিত না। (সহীহ মুসলিম, হা/৭০৫৩; আবু দাঊদ, হা/৩৯০০; ইবনে মাজাহ, হা/৩৫১৮)]