hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯১

ঋণ পরিশোধের তাওফীক লাভের দু‘আ :

اَللّٰهُمَّ اكْفِنِيْ بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ ، وَأَغْنِنِيْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

উচ্চারণ : আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা ‘আন হারা-মিক, ওয়াআগনিনী বিফায্লিকা ‘আম্মান সিওয়া-ক।

অর্থ : হে আল্লাহ! হারাম থেকে বাঁচার লক্ষ্যে আপনার হালালকে আমার জন্য যথেষ্ট করে দিন, আর আপনার অনুগ্রহ দিয়ে আমাকে ধনী করে দিন- যাতে আপনি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী না হতে হয়। [আলী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি জনৈক মুকাতাব গোলামকে বললেন, আমাকে যে কথাগুলো রাসূলুল্লাহ ﷺ শিখিয়েছেন আমি কি তোমাকে সেগুলো বলে দেব? তোমার উপর পাহাড় সমান ঋণের বোঝা থাকলেও আল্লাহ তা পরিশোধের ব্যবস্থা করে দেবেন। (তিরমিযী, হা/৩৫৬৩; মুসত্মাদরাকে হাকেম, হা/১৯৭৩; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৮২০; মিশকাত, হা/২৪৪৯)]