hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৩

দুঃখ-কষ্টের দু‘আ :

আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ কোন দুঃখ-কষ্টের সম্মুখীন হলে এ দু‘আ পড়তেন-

يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ أَسْتَغِيْثُ

উচ্চারণ : ইয়া হাইয়্যু ইয়া ক্বাইয়্যূমু বিরাহ্মাতিকা আস্তাগীস।

অর্থ : হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! আপনার রহমতের মাধ্যমে আমি আপনার নিকট সাহায্য চাই। [তিরমিযী, হা/৩৫২৪; মুসত্মাদরাকে হাকেম, হা/১৮৭৫; সিলসিলা সহীহাহ, হা/৩১৮২; জামেউস সগীর, হা/৮৯০৮; মিশকাত, হা/২৪৫৪।]