hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

দু‘আ কবুলের বিশেষ স্থান

১. আরাফার মাঠ :

عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ  : كُنْتُ رَدِيْفَ النَّبِيِّ بِعَرَفَاتٍ ، فَرَفَعَ يَدَيْهِ يَدْعُو ، فَمَالَتْ بِه نَاقَتُهٗ ، فَسَقَطَ خِطَامُهَا فَتَنَاوَلَ الْخِطَامَ بِإِحْدٰى يَدَيْهِ ، وَهُوَ رَافِعٌ يَدَهُ الْأُخْرٰى

উসামা বিন যায়েদ (রাঃ) বলেন, আমি আরাফার মাঠে রাসূলুল্লাহ ﷺ এর সওয়ারীর পেছনে ছিলাম, তিনি সেখানে দু’হাত তুলে দু‘আ করলেন। অতঃপর তার উটনী তাকে নিয়ে ঝুঁকে পড়ল। ফলে তার লাগাম পড়ে গেল। তারপর তিনি এক হাত দিয়ে তার লাগাম উত্তোলন করলেন; কিমত্মু তার অপর হাত উঠানোই ছিল। [নাসাঈ, হা/৩০১১; মুসনাদে আহমাদ, হা/২১৮৭০; সহীহ ইবনে খুযায়মা, হা/২৮২৪।]

৩৪ নাসাঈ, হা/৩০১১; মুসনাদে আহমাদ, হা/২১৮৭০; সহীহ ইবনে খুযায়মা, হা/২৮২৪।

২. সাফা-মারওয়া পাহাড়ের উপর :

জাবির (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ সাফা পাহাড়ের উপর উঠে আল্লাহর প্রশংসা করলেন অতঃপর তাঁর সামর্থ্য অনুযায়ী দু‘আ করলেন। অনুরূপভাবে মারওয়া পাহাড়ে উঠে আল্লাহর প্রশংসা করলেন, অতঃপর ইচ্ছানুযায়ী দু‘আ করলেন। [মুয়াত্তা ইমাম মালেক, হা/৮৩০; নাসাঈ, হা/২৯৭২; মুসনাদে আহমাদ, হা/১৫২১০; সহীহ ইবনে হিববান, হা/৩৮৪২।]

আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ মক্কায় প্রবেশ করে হাজরে আসওয়াদ (কালো পাথর) এর পাশে এসে পাথরটিকে চুম্বন করলেন। অতঃপর বায়তুল্লাহ তাওয়াফ করলেন এবং সাফা পাহাড়ে উঠে বায়তুল্লাহর দিকে মুখ করে হাত তুলে দু‘আ, যিকির ও প্রার্থনা করলেন। [আবু দাঊদ, হা/১৮৭৪; মুসনাদে আহমাদ, হা/১০৯৬১; সহীহ ইবনে খুযায়মা, হা/২৭৫৮; মিশকাত, হা/২৫৭৫।]

৩৫ মুয়াত্তা ইমাম মালেক, হা/৮৩০; নাসাঈ, হা/২৯৭২; মুসনাদে আহমাদ, হা/১৫২১০; সহীহ ইবনে হিববান, হা/৩৮৪২।

৩৬ আবু দাঊদ, হা/১৮৭৪; মুসনাদে আহমাদ, হা/১০৯৬১; সহীহ ইবনে খুযায়মা, হা/২৭৫৮; মিশকাত, হা/২৫৭৫।