hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৯

যাদুতে আক্রামত্ম হওয়ার পর করণীয় :

যাদুতে আক্রামত্ম হওয়ার পর আল্লাহর হুকুমে নিম্ন লিখিত যে কোন একটির মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে :

১. কোথায় যাদু করা হয়েছে তা জানা গেলে সেখান থেকে যাদুকৃত বসত্মু বের করে নিয়ে আসতে হবে। অতঃপর সূরা নাস ও ফালাক্ব পাঠ করে তাতে ফুঁক দিয়ে তা খুলতে হবে। তারপর ঐ বসত্মুকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে।

২. শরীয়ত সম্মত ঝাড়ফুঁক করতে হবে। অর্থাৎ কুরআনের আয়াত বিশেষ করে সূরা নাস ও ফালাক্ব, সূরা বাক্বারা, দু‘আ ইত্যাদি দ্বারা ঝাড়ফুঁক করবে।

৩. যদি পেটের মধ্যে যাদুর ক্রিয়া অনুভব হয়, তবে ঔষধ অথবা এ জাতীয় কোন কিছু দিয়ে তা পায়খানার মাধ্যমে বের করার চেষ্টা করবে। যদি অন্য কোন স্থানে থাকে তবে শিঙ্গা লাগানোর মাধ্যমে তা বের করার চেষ্টা করবে। আর যদি তাতেও না হয়, তবে অপারেশনের মাধ্যমে বের করে দিতে হবে।