hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩৪

যাকে ঝাড়ফুঁক করা হবে তার জন্য কতিপয় শর্ত

১. সত্যিকারভাবে আল্লাহর স্মরণাপন্ন হতে হবে এবং দৃঢ়ভাবে ধারণা রাখতে হবে যে, তিনিই তাকে আরোগ্য দান করবেন।

২. আরোগ্য হতে দেরি হওয়ার অভিযোগ করা যাবে না। কেননা ঝাড়ফুঁক এক ধরনের দু‘আ। দু‘আ কবুল হওয়ার ব্যাপারে তাড়াহুড়া করা যাবে না। হাদীসে এসেছে,

عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُوْلَ اللهِ قَالَ : يُسْتَجَابُ لِاَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ يَقُوْلُ دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِيْ

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমাদের প্রত্যেকের দু‘আ কবুল করা হয়, যতক্ষণ সে তাড়াহুড়া না করে আর এ কথা না বলে যে, আমি দু‘আ করলাম কিমত্মু কবুল হলো না। [সহীহ বুখারী, হা/৬৩৪০; মুয়াত্তা ইমাম মালেক, হা/৪৯৭; সহীহ মুসলিম, হা/৭১১০; আবু দাঊদ, হা/১৪৮৬; মুসনাদে আহমাদ, হা/৯১৩৭; ইবনে মাজাহ, হা/৩৮৫৩; আদাবুল মুফরাদ, হা/৬৫৪; সহীহ ইবনে হিববান, হা/৯৭৫; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৬৪৯।]