hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯২

ঋণ থেকে বাঁচার দু‘আ :

(১) اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَغَلَبَةِ الْعَدُوِّ وَشَمَاتَةِ الْأَعْدَاءِ

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া গালাবাতিল ‘আদুওভি ওয়া শামা-তাতিল আ‘দা-ই।

অর্থ : হে আল্লাহ! আমি ঋণের বোঝা থেকে, শত্রুর আধিক্য ও শত্রুর গালি হতে আপনার কাছে মুক্তি চাই। [আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এ বাক্যগুলো দ্বারা দু‘আ করতেন। (নাসাঈ, হা/৫৪৮৭; আবু দাঊদ, হা/১৫৫৭; মুসত্মাদরাকে হাকেম, হা/১৯৪৫; সহীহ ইবনে হিববান, হা/১০২৭; সিলসিলা সহীহাহ, হা/১৫৪১; মিশকাত, হা/২৪৪৮)]

(২) اَللّٰهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল ‘আজযি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখ্লি ওয়া যালা‘ইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল।

অর্থ : হে আল্লাহ! আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি দুশ্চিমত্মা ও দুর্ভাবনা থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও কাপুরুষতা থেকে, ঋণের ভার ও মানুষের অত্যাচার থেকে। [আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ ঋণগ্রসত্ম ব্যক্তিকে ঋণ পরিশোধ সহজ করার জন্য এ দু‘আ শিক্ষা দিয়েছেন। (সহীহ বুখারী, হা/২৮৯৩, ৬৩৬৯; আবু দাউদ, হা/১৫৪৩; তিরমিযী, হা/৭৪৮৪; নাসাঈ, হা/৫৪৭৬; মুসনাদে আহমাদ, হা/১৩৩২৮; মিশকাত, হা/২৪৫৮)]