hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮০

কঠিন পরীক্ষা ও বিপদাপদ থেকে মুক্তি পাওয়ার দু‘আ :

رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ إِنْ نَّسِيْنَاۤ أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَاۤ إِصْرًا كَمَا حَمَلْتَه عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِه وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَاۤ أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ

উচ্চারণ : রাববানা লা তুআ-খিয্না ইন্নাসীনা আও আখত্বা’না রাববানা ওয়ালা তাহ্মিল ‘আলাইনা ইসরান কামা হামালতাহূ ‘আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, রাববানা ওয়ালা তুহাম্মিলনা মা-লা ত্বা-ক্বাতা লানা বিহ, ওয়া‘ফু ‘আন্না, ওয়াগফির লানা, ওয়ারহামনা, আনতা মাওলা-না ফানসুরনা ‘আলাল ক্বাওমিল কা-ফিরীন।

অর্থ : হে আমাদের প্রতিপালক! আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি, তাহলে আমাদেরকে পাকড়াও করো না। হে আমাদের প্রতিপালক! আমাদের পূর্ববর্তীদের উপর যেমন গুরু-দায়িত্ব অর্পণ করেছ, আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করো না। হে আমাদের প্রতিপালক! যে ভার বহনের ক্ষমতা আমাদের নেই- এমন ভার আমাদের উপর চাপিয়ে দিও না। আমাদের ভুল-ত্রুটি উপেক্ষা করো, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো; তুমিই আমাদের অভিভাবক। কাজেই আমাদেরকে কাফিরদের উপর বিজয়ী করো। (সূরা বাক্বারা- ২৮৬)