১
দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৫
মসজিদে প্রবেশ করার সময় দু‘আ :
(১) اَللّٰهُمَّ افْتَحْ لِىْ أَبْوَابَ رَحْمَتِكَ
উচ্চারণ : আল্লা-হুম্মাফ্তাহ্লী আবওয়া-বা রাহ্মাতিক।
অর্থ : হে আল্লাহ! আপনি আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন। [আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে যেন এই দু‘আ পাঠ করে। (সহীহ মুসলিম, হা/১৬৮৫; আবু দাঊদ, হা/৪৬৫; নাসাঈ, হা/৭২৯; ইবনে মাজাহ, হা/৭৭২; মুসনাদে আহমাদ, হা/২৩৬৫৬; সহীহ ইবনে হিববান, হা/২০৪৭; মিশকাত, হা/৭০৩)]
(২) اَعُوْذُ بِاللهِ الْعَظِيْمِ وَبِوَجْهِهِ الْكَرِيْمِ وَ سُلْطَانِهِ الْقَدِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ ‐ بِسْمِ اللهِ وَ الصَّلَاةُ وَ السَّلَامُ عَلٰى رَسُوْلِ اللهِ ‐ اَللّٰهُمَّ افْتَحْ لِىْ أَبْوَابَ رَحْمَتِكَ
উচ্চারণ : আ‘ঊযুবিল্লা-হিল ‘আযীম, ওয়া বিওয়াজ্হিহিল কারীম, ওয়া সুলত্বা-নিহিল ক্বাদীম, মিনাশ শাইত্বা-নির রাজীম, বিসমিল্লা-হি ওয়াসসালা-তু ওয়াসসালা-মু ‘আলা রাসূলিল্লা-হ্। আল্লা-হুম্মাফ্তাহ্লী আব্ওয়া-বা রাহমাতিক।
অর্থ : আমি মহান আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে তাঁর সম্মানিত চেহারার মাধ্যমে এবং তাঁর চিরন্তন প্রতাপের মাধ্যমে আশ্রয় চাচ্ছি। আল্লাহর নামে প্রবেশ করছি। দরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। হে আল্লাহ! আপনি আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন। [আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রাঃ) হতে বর্ণিত হাদীসে রয়েছে, যখন কোন ব্যক্তি ‘‘আ‘ঊযুবিল্লা-হিল ‘আযীম, ওয়া বিওয়াজ্হিহিল কারীম, ওয়া সুলত্বা-নিহিল ক্বাদীম, মিনাশ শাইত্বা-নির রাজীম’’ এ দু‘আ পাঠ করে তখন শয়তান বলে, সারাদিনের জন্য সে আমার থেকে নিরাপত্তা লাভ করল। (আবু দাঊদ, হা/৪৬৬; বায়হাকী, হা/৬৭)]
উল্লেখ্য যে, হাদীসের আলোকে মসজিদে প্রবেশের সময় নিম্নের পাঁচটি আমল পাওয়া যায় :
১. ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা।
২. ইতেকাফের নিয়ত করা।
৩. বিসমিল্লাহ বলা।
৪. রাসূলুল্লাহ ﷺ এর প্রতি দরূদ ও সালাম পেশ করা।
৫. মসজিদে প্রবেশের দু‘আ পড়া।