hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫২

বিপদের সময় দু‘আ :

إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اَللّٰهُمَّ أْجُرْنِىْ فِىْ مُصِيْبَتِىْ وَاخْلُفْ لِىْ خَيْرًا مِّنْهَا

উচ্চারণ : ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রা-জি‘ঊন, আল্লা-হুম্মা’জুরনী ফী মুসীবাতী ওয়াখ্লুফ লী খায়রাম মিনহা।

অর্থ : আমরা আল্লাহর জন্য এবং তাঁর নিকটই আমাদের প্রত্যাবর্তন। হে আল্লাহ! আমার বিপদে আমাকে প্রতিদান দাও এবং আমাকে এর চেয়ে উত্তম বিনিময় দান করো। [উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যদি কোন মুসলমানের উপর কোন বিপদ আসে এবং সে এ দু‘আ পড়ে, তাহলে আল্লাহ তাকে এর চেয়ে উত্তম বিনিময় দান করবেন। (মুয়াত্তা ইমাম মালেক, হা/৫৬০; সহীহ মুসলিম, হা/২২১৬৬; মুসনাদে আহমাদ, হা/২৬৬৭৭; বায়হাকী, হা/৬৯১৭; শারহুস সুন্নাহ, হা/১৪৬৩; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৩৪৯০; জামেউস সগীর, হা/১০৭০৩; মিশকাত, হা/১৬১৮)]