hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৭

কাপুরুষতা থেকে বাঁচার দু‘আ :

اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল জুব্ন।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে কাপুরুষতা থেকে আশ্রয় চাই। [আমর ইবনে মাইমূন আল-আওদী (রহ.) বলেন, শিক্ষক যেমন তাঁর ছাত্রদেরকে লেখা শিক্ষা দেন, তেমনি সা‘দ তাঁর সন্তানদেরকে এ কথাগুলো শিক্ষা দিতেন এবং বলতেন, রাসূলুল্লাহ ﷺ সালাতের পর এগুলো থেকে আশ্রয় প্রার্থনা করতেন। (সহীহ বুখারী, হা/২৮২২, ৬৩৭৪; তিরমিযী, হা/৩৫৬৭; মিশকাত, হা/৯৬৪)]