hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০৬

বিভিন্ন প্রকার রোগের প্রাকৃতিক ঔষধ

আল্লাহ তা‘আলা মানুষকে পরীক্ষা করার জন্য বিভিন্ন রোগব্যাধি দিয়ে থাকেন। আবার তিনি এ সকল রোগের বিভিন্ন ধরনের ঔষধও দিয়েছেন। যেমন হাদীসে এসেছে,

عَنْ جَابِرٍ عَنْ رَسُوْلِ اللهِ - - أَنَّه قَالَ : لِكُلِّ دَاءٍ دَوَاءٌ فَإِذَا أُصِيْبَ دَوَاءُ الدَّاءِ بَرَأَ بِإِذْنِ اللهِ عَزَّ وَجَلَّ

জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি নবী ﷺ হতে বর্ণনা করেন। তিনি বলেন, প্রত্যেক রোগের ঔষধ রয়েছে। সুতরাং যখন ঐ ঔষধ ব্যবহার করা হয়, তখন আল্লাহর অনুমতিক্রমে রোগী আরোগ্য লাভ করে। [সহীহ মুসলিম, হা/৫৮৭১; মুসনাদে আহমাদ, হা/১৪৬৩৭; সহীহ ইবনে হিববান, হা/৬০৬৩; সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/৭৫১৪; মুসত্মাদরাকে হাকেম, হা/৭৪৩৪; মিশকাত, হা/৪৫১৫।]

অতএব আমাদের উচিত এসব ঔষধ ব্যবহার করার মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা করা। অনেক প্রাকৃতিক উপকারী ঔষধ আছে, যেগুলো কুরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। মানুষ যদি সেগুলো এ বিশ্বাস রেখে ব্যবহার করে যে, আরোগ্য একমাত্র আল্লাহর পক্ষ থেকে, তবে ইনশা-আল্লাহ তা দ্বারা তাকে আল্লাহ উপকার করবেন। এমনিভাবে এমন কিছু ঔষধ রয়েছে, যেগুলো ঘাস ও অন্যান্য তরুলতা থেকে পরীক্ষা করে বানানো হয়েছে। অতএব সেগুলো দ্বারা উপকৃত হওয়া নিষেধ নয়।