hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

আযানের জবাব :

আযান শুনলে মুয়াজ্জিন যা বলেন তাই উচ্চারণ করে আযানের জবাব দিতে হয়। [মুয়াত্তা ইমাম মালেক, হা/১৪৮; সহীহ বুখারী, হা/৬১১; সহীহ মুসলিম, হা/৮৭৪; আবু দাউদ, হা/৫২২; তিরমিযী, হা/২০৮; নাসাঈ, হা/৬৭৩; ইবনে মাজাহ, হা/৭২০; মুসনাদে আহমাদ, হা/১১০৩৩; মুসনাদে আবু ই‘আলা, হা/১১৮৯; জামেউস সগীর, হা/৬১৪।] তবে ‘‘হাইয়্যা ‘আলাস সালাহ’’ ও ‘‘হাইয়্যা ‘আলাল ফালাহ’’ বলার সময় বলতে হয় ‘‘লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লা-হ’’। [সহীহ মুসলিম, হা/৩৮৫; আবু দাউদ, হা/৫২৮; নাসাঈ, হা/৬৭৭; সহীহ ইবনে খুযায়মা, হা/৪১৭; সহীহ ইবনে হিববান, হা/১৬৮৫; মুসনাদুল বাযযার, হা/২৫৮; মিশকাত, হা/৬৫৮।]