hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

রুকূর তাসবীহ :

سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ (১)

উচ্চারণ : সুব্হা-না রাবিবয়াল ‘আযীম।

অর্থ : আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। [হুযায়ফা (রাঃ) হতে বর্ণিত। একদা তিনি রাসূলুল্লাহ ﷺ এর সাথে সালাত আদায় করেন। আর তখন তিনি রুকূতে এ দু‘আ পাঠ করেন। (আবু দাঊদ, হা/৮৭১; সহীহ মুসলিম, হা/১৮৫০; তিরমিযী, হা/২৬১; নাসাঈ, হা/১০০৮; ইবনে মাজাহ, হা/৮৮৮; মুসনাদে আহমাদ, হা/২৩২৮৮; সহীহ ইবনে খুযায়মা, হা/৫৪২; সহীহ ইবনে হিববান, হা/১৮৯৭; মুসনাদুল বাযযার, হা/২৯২৩)] (তিন বার) [হুযায়ফা ইবনে ইয়ামান (রাঃ) হতে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ ﷺ হতে শুনেছেন যে, যখন তিনি সিজদায় যেতেন তখন তিনি এ দু‘আটি তিন বার পাঠ করতেন। (ইবনে মাজাহ, হা/৮৮৮)]

(২) سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ وَ بِحَمْدِه

উচ্চারণ : সুব্হা-না রাবিবয়াল ‘আযীম, ওয়াবি হামদিহী।

অর্থ : আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা জ্ঞাপন করছি। [উকবা ইবনে আমের (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ যখন রুকূতে যেতেন, তখন তিনি এ দু‘আটি তিন বার পাঠ করতেন। (জামেউস সগীর, হা/৮৮৬৫)]

سُبْحَانَكَ اَللّٰهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ (৩)

উচ্চারণ : সুব্হা-নাকা আল্লা-হুম্মা রাববানা ওয়াবিহামদিকা আল্লা-হুম্মাগ্ফিরলী।

অর্থ : হে আমাদের প্রতিপালক! তোমার প্রশংসার সাথে আমরা তোমার পবিত্রতা ঘোষণা করছি। হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দাও। [আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী ﷺ রুকূ ও সিজদার মধ্যে এ দু‘আ পাঠ করতেন। (সহীহ বুখারী, হা/৭৯৪; সহীহ মুসলিম, হা/১১১৩; আবু দাঊদ, হা/৮৭৭; নাসাঈ, হা/১১২২; মুসনাদে আহমাদ, হা/২৪২০৯; সহীহ ইবনে খুযায়মা, হা/৬০৫)]

(৪) سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّ الْمَلَائِكَةِ وَ الْرُّوْحِ

উচ্চারণ : সুববূহুন কুদ্দূসুন, রাববুল মালা-ইকাতি ওয়ার রূহ।

অর্থ : আল্লাহ পবিত্র ও ত্রুটিমুক্ত; তিনি জিবরাঈল (আঃ) সহ সকল ফেরেশতার রব। [আয়েশা (রাঃ) বলেন, নবী ﷺ রুকূ ও সিজদার মধ্যে এ দু‘আ পড়তেন। (সহীহ মুসলিম, হা/১১১৯; আবু দাঊদ, হা/৮৭২; নাসাঈ, হা/১০৪৮; মুসনাদে আহমাদ, হা/২৪১০৯; সহীহ ইবনে খুযায়মা, হা/৬০৬; সহীহ ইবনে হিববান, হা/১৮৯৯; দার কুতনী, হা/১৩০০; মুসনাদে আহমাদ, হা/২৪০৬৩)]

(৫) سُبْحَانَ ذِى الْجَبَرُوْتِ وَ الْمَلَكُوْتِ وَالْكِبْرِيَاءِ وَ الْعَظْمَةِ

উচ্চারণ : সুব্হা-না যিল্ জাবারূতি ওয়াল্ মালাকূতি ওয়াল্ কিব্রিয়া-ই ওয়াল্ ‘আয্মাতি।

অর্থ : আমি পবিত্রতা বর্ণনা করছি সেই মহান সত্তার, যিনি প্রতাপশালী, রাজত্ব, বড়ত্ব ও মহত্বের মালিক। [আওফ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নবী ﷺ এর সাথে সালাতে দাঁড়ালাম। সে সালাতে তিনি সূরা বাক্বারা পড়ার সমপরিমাণ সময় রুকূর মধ্যে ছিলেন। এ সময় তিনি এ তাসবীহ পাঠ করেন। (আবু দাঊদ, হা/৮৭৩; নাসাঈ, হা/১১৩২; মুসনাদে আহমাদ, হা/২৪০২৬; মুসনাদুল বাযযার, হা/২৭৫০; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/১৫৪৫০)]