hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৫

খাওয়ার পূর্বে প্রথমে বিসমিল্লাহ ভুলে গেলে যা বলতে হয় :

بِسْمِ اللهِ أَوَّلَه وَاٰخِرَه

উচ্চারণ : বিসমিল্লা-হি আওওয়ালাহু ওয়া আ-খিরাহ।

অর্থ : খাওয়ার শুরু ও শেষ আল্লাহর নামে। [আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন তোমাদের মধ্যে কেউ খাওয়া শুরু করবে তখন আল্লাহর নাম স্মরণ করবে। আর যদি আল্লাহর নাম স্মরণ করতে ভুলে যাও, তবে এ দু‘আ পাঠ করবে। (আবু দাঊদ, হা/৩৭৬৯; তিরমিযী, হা/১৮৫৮; ইবনে মাজাহ, হা/৩২৬৪; মুসনাদে আহমাদ, হা/১৮৯৮৩; সহীহ ইবনে হিববান, হা/৫২১৪; মুসত্মাদরাকে হাকেম, হা/৭০৮৭; মিশকাত, হা/৪২০২)]