hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

অযুর শেষে পড়ার দু‘আ :

(১) أَشْهَدُ اَنْ لَّا إلٰهَ إِلَّا اللهُ وَحْدَه لَا شَرِيْكَ لَه ، وَأَشْهَدُ أنَّ مُحَمَّدًا عَبْدُه وَرَسُوْلُه

উচ্চারণ : আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহূ লা-শারীকালাহূ ওয়াআশ্হাদু আন্না মুহাম্মাদান ‘আবদুহূ ওয়ারাসূলুহ্।

অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ ﷺ তাঁর বান্দা ও রাসূল। [উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি উত্তমরূপে পূর্ণ নিয়মের সাথে অযু করবে এবং এ দু‘আ পড়বে, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হবে। ফলে সে তাতে যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। (সহীহ মুসলিম, হা/৫৭৬; ইবনে মাজাহ, হা/৪৭০; মুসনাদে আহমাদ, হা/১৭৪৩১; সহীহ ইবনে খুযায়মা, হা/২২২; বায়হাকী, হা/৩৩৩৪; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/২২৪; মিশকাত, হা/২৮৯)]

(২) اَللّٰهُمَّ اجْعَلْنِيْ مِنَ التَّوَّابِيْنَ ، وَاجْعَلْنِيْ مِنَ الْمُتَطَهِّرِيْنَ

উচ্চারণ : আল্লা-হুম্মাজ‘আল্নী মিনাত্তাওয়া-বীন, ওয়াজ্‘আল্নী মিনাল্ মুতাত্বাহ্হিরীন।

অর্থ : হে আল্লাহ! আমাকে তওবাকারী ও পবিত্রতা অবলম্বনকারীদের অন্তর্ভুক্ত করুন। [তিরমিযী, হা/৫৫; বায়হাকী, হা/৩৭৫; মুসান্নাফে ইবনে আবি শায়বা, হা/২০; জামেউস সগীর, হা/১১১১২; মিশকাত, হা/২৮৯।]