hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৯

নতুন ফল দেখার পর দু‘আ :

اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِىْ ثَمَرِنَا وَبَارِكْ لَنَا فِىْ مَدِيْنَتِنَا وَبَارِكْ لَنَا فِىْ صَاعِنَا وَبَارِكْ لَنَا فِىْ مُدِّنَا

উচ্চারণ : আল্লা-হুম্মা বা-রিক লানা ফী সামারিনা ওয়াবা-রিক লানা ফী মাদীনাতিনা ওয়াবা-রিক লানা ফী সা-‘ইনা ওয়াবা-রিক লানা ফী মুদ্দিনা।

অর্থ : হে আল্লাহ! আমাদের ফলসমূহে বরকত দাও, আমাদের শহরে বরকত দাও, আমাদের সা‘ ও মুদ্দে (মাপে) বরকত দাও। [আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, লোকেরা যখন নতুন ফল হতে দেখত, তখন তা রাসূলুল্লাহ ﷺ এর নিকট নিয়ে আসতো। আর রাসূলুল্লাহ ﷺ তা হাতে নিয়ে এ দু‘আটি পাঠ করতেন। (মুয়াত্তা ইমাম মালেক, হা/১৫৬৭; সহীহ মুসলিম, হা/৩৪০০; তিরমিযী, হা/৩৪৫৪; মিশকাত, হা/২৭৩১)]