hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০০

রাসূলুল্লাহ ﷺ এর প্রতি দরূদ না পড়ার ক্ষতি

আলী (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন,

اَلْبَخِيْلُ مَنْ ذُكِرْتُ عِنْدَه فَلَمْ يُصَلِّ عَلَيَّ .

যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে; অথচ সে আমার প্রতি দরূদ পাঠ করেনি, সে হচ্ছে কৃপণ। [মুসনাদে আহমাদ, হা/১৭৩৬; মুসনাদুল বাযযার, হা/১৩৪২; মুসত্মাদরাকে হাকেম, হা/২০১৫; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৬৮৩; জামেউস সগীর, হা/৫১৮৯; সহীহ ইবনে হিববান, হা/৯০৯।]

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَه فَلَمْ يُصَلِّ عَلَيَّ

ঐ ব্যক্তির নাক ধূলায় ধূসরিত হোক, যার সম্মুখে আমার নাম নেয়া হয়েছে; অথচ সে আমার উপর দরূদ পাঠ করেনি। [তিরমিযী, হা/৩৫৪৫; মুসনাদে আহমাদ, হা/৭৪৪৪; মুসনাদুল বাযযার, হা/৭৪৬৫; মুসত্মাদরাকে হাকেম, হা/২০১৬; জামেউস সগীর, হা/৫৮২৩; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৬৮০; মিশকাত, হা/৯২৭।]

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, কোন বৈঠক বা মজলিসে যদি আল্লাহর যিকির এবং তাঁর রাসূলের প্রতি দরূদ পাঠ করা না হয়, তবে ঐ বৈঠক বা মজলিস কিয়ামতের দিন আফসোস ও পরিতাপের বিষয় হবে। [মুসনাদে আহমাদ, হা/১০২৪৯; মুসত্মাদরাকে হাকেম, হা/১৮১০; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৫১৩; সহীহ ইবনে হিববান, হা/৫৯২।]