hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১৩

কুরআন-সুন্নাহ দ্বারা চিকিৎসা

মানুষ শারীরিক ও মানসিক নানাবিধ রোগে আক্রান্ত হয়। এ সকল রোগের চিকিৎসা হিসেবে কুরআন এবং হাদীসে অনেক নিয়মাবলি ও দু‘আ শিক্ষা দেয়া হয়েছে। কুরআন মাজীদ হচ্ছে মানুষের জন্য আরোগ্য লাভের বসত্মু। বিশেষ করে মানুষের অমত্মরের যাবতীয় রোগের ঔষধ হলো কুরআন। কেননা মানুষ যখন এই কুরআন ভালোভাবে পাঠ করবে এবং বুঝবে তখন তার ঈমান বৃদ্ধি পাবে। আর ঈমান যখন বৃদ্ধি পাবে, তখনই মনে শামিত্ম বিরাজ করবে এবং দুশ্চিমত্মা দূর হবে। এছাড়াও কুরআন মাজীদের বিভিন্ন সূরা ও আয়াত পাঠ করে রোগীকে ঝাড়ফুঁক করলেও এর বিশেষ উপকারিতা পাওয়া যায়। আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَنُنَزِّلُ مِنَ الْقُرْاٰنِ مَا هُوَ شِفَآءٌ وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِيْنَ﴾

আমি কুরআনে যা অবতীর্ণ করেছি তা রোগের নিরাময় এবং মুমিনদের জন্য রহমতস্বরূপ। (সূরা ইসরা- ৮২)