১
দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২২
বাড়ি থেকে বের হওয়ার সময় দু‘আ :
(১) بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ
উচ্চারণ : বিসমিল্লা-হি তাওয়াক্কালতু ‘আলাল্লা-হি লা-হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লা-হ।
অর্থ : আল্লাহর নামে বের হলাম, তাঁর উপর ভরসা করলাম। আল্লাহ ব্যতীত কোন উপায় ও ক্ষমতা নেই। [আনাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এ দু‘আ পড়বে, তাকে বলা হয় তোমাকে পথ দেখানো হলো এবং সংরক্ষণ করা হল। ফলে শয়তান তার নিকট হতে দূর হয়ে যায় এবং অপর শয়তান এ শয়তানকে বলে, তুমি ঐ ব্যক্তির কী করবে যাকে পথ দেখানো হয়েছে, উপায় বলে দেয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে? (আবু দাঊদ, হা/৫০৯৭; তিরমিযী, হা/৩৪২৬; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/১৬০৫; জামেউস সগীর, হা/৫০০; মিশকাত, হা/২৪৪২)]
(২) اَللّٰهُمَّ إِنِّىْ اَعُوْذُ بِكَ اَنْ اَضِلَّ اَوْ اُضَلَّ اَوْ اَزِلَّ اَوْ اُزَلَّ اَوْ اَظْلِمَ اَوْ اُظْلَمَ اَوْ اَجْهَلَ اَوْ يُجْهَلَ عَلَىَّ
উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা আন্ আযিল্লা আও উযাল্লা আও আযিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজ্হালা ‘আলাইয়া।
অর্থ : হে আললাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই- আমি কাউকে বিভ্রামত্ম করি বা আমাকে কেউ বিভ্রামত্ম করুক বা আমি কাউকে পদচ্যুত করি বা আমাকে কেউ পদচ্যুত করুক বা আমি কারো প্রতি অত্যাচার করি বা কেউ আমাকে অত্যাচার করুক বা আমি মূর্খতা সুলভ কোন কাজ করি বা কেউ আমার উপর অশোভনীয় কিছু করুক এর থেকে। [উম্মে সালামা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ যখনই ঘর থেকে বের হতেন, আসমানের দিকে তাকিয়ে এই দু‘আ পাঠ করতেন। (আবু দাঊদ, হা/৫০৯৬; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/১৯১৯৯; মিশকাত, হা/২৪৪২)]