hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫০

মুমূর্ষ ব্যক্তির নিকট পঠিতব্য দু‘আ :

لَا إِلٰهَ إِلَّا اللهُ

উচ্চারণ : লা ইলা-হা ইল্লাল্লা-হ ।

অর্থ : আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। [আবু সাঈদ খুদরী (রাঃ) এবং আবু হুরায়রা (রাঃ) যৌথভাবে বর্ণনা করেন। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে এ কালিমার তালক্বীন দাও। (সহীহ মুসলিম, হা/২১৬২-৬৩; আবু দাঊদ, হা/৩১১৯; তিরমিযী, হা/৯৭৬; নাসাঈ, হা/১৮২৬; ইবনে মাজাহ, হা/১৪৪৪; মুসনাদে আহমাদ, হা/১১০০৬; সহীহ ইবনে হিববান, হা/৩০০৩; মুসনাদে আবু ই‘আলা, হা/১২৩৯; সিলসিলা সহীহাহ, হা/২১৫১; জামেউস সগীর, হা/৯২৭৯; মিশকাত, হা/১৬১৬)অপর হাদীসে রয়েছে, মু‘আয ইবনে জাবাল (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যার শেষ বাক্য হবে ‘লা ইলা-হা ইল্লাল্লা-হ’ সে জান্নাতে যাবে। (আবু দাঊদ, হা/৩১১৮; মুসনাদে আহমাদ, হা/২২০৮৭; মুসনাদুল বাযযার, হা/২৬২৬; মুসত্মাদরাকে হাকেম, হা/১২৯৯; জামেউস সগীর, হা/১১৪২৫; মিশকাত, হা/১৬২১)]