hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৪

কারো বিদ্যা-বুদ্ধির জন্য দু‘আ :

(১) اَللّٰهُمَّ عَلِّمْهُ الحِكْمَةَ

উচ্চারণ : আল্লা-হুম্মা ‘আল্লিমহুল হিকমাহ।

অর্থ : হে আল্লাহ! তুমি তাকে জ্ঞান দান করো। [ইবনে আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ আমাকে তাঁর বুকের সাথে জড়িয়ে নিয়ে এ দু‘আটি পাঠ করলেন। (সহীহ বুখারী, হা/৩৭৫৬; তিরমিযী, হা/৩৮২৪; ইবনে মাজাহ, হা/১৬৬; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/১০৪৩৬; মিশকাত, হা/৬১৩৮)]

(২) اَللّٰهُمَّ فَقِّهْهُ فِي الدِّيْنِ

উচ্চারণ : আল্লা-হুম্মা ফাক্কিহহু ফিদ্দীন।

অর্থ : হে আল্লাহ! তুমি তাকে দ্বীনের বুঝ দান করো। [ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ ﷺ পায়খানায় প্রবেশ করলেন। আর আমি তাঁর জন্য পায়খানার কাছে অযুর পানি রাখলাম। অতঃপর তিনি পায়খানা থেকে বের হয়ে তা দেখে বললেন, কে এ পানি রেখেছে? তখন তাকে এ বিষয়ে জানানো হলো। ফলে তিনি (খুশি হয়ে আমার জন্য) এ দু‘আটি পাঠ করলেন। (সহীহ বুখারী, হা/১৪৩; মুসনাদে আহমাদ, হা/২৩৯৭; সহীহ ইবনে হিববান, হা/৭০৫৫; মুসত্মাদরাকে হাকেম, হা/৬২৮০; মুসনাদে ইসহাক ইবনে রাহওয়াইহি, হা/২০৩৮; মিশকাত, হা/৬১৩৯)]