hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩৮

তাবিজ ব্যবহার করা শিরক

তাবিজ যদি কোন মূর্তির ছবি হয়, অথবা এমন শিরকী মন্ত্র তাবিজে লেখা থাকে, যেগুলোর মাধ্যেমে গাইরুল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়েছে কিংবা গাইরুল্লাহর কাছে আরোগ্যের জন্য প্রার্থনা করা হয়েছে, তা হলে নিঃসন্দেহে উহা বড় শিরক। আর যদি এরকম কোন কিছু না হয়, তাহলে ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে।

বালা-মুসীবত দূর করার জন্য অথবা বিপদাপদ থেকে হেফাযতে থাকার জন্য গিড়া এবং তাগা ইত্যাদি ব্যবহার করা ছোট শিরক।

রাসূলুল্লাহ ﷺ কুরআনুল কারীম দ্বারা চিকিৎসা করার স্বরূপ স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। আর তা হলো কুরআন তিলাওয়াত এবং সে অনুযায়ী আমল করা।