hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩০

পোশাক পরিধানের দু‘আ :

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ كَسَانِيْ هٰذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّيْ وَلَا قُوَّةَ

উচ্চারণ : আলহামদু লিল্লা-হিল্লাযী কাসা-নী হা-যা ওয়া রাযাক্বানীহি মিন গাইরি হাওলিম মিন্নী ওয়ালা কুওওয়াহ্।

অর্থ : যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাকে এই পোশাক পরিধান করিয়েছেন এবং আমার শক্তি-সামর্থ্য ব্যতীতই তিনি তা আমাকে দান করেছেন। [সাহল ইবনে মু‘আয (রাঃ) তার পিতা হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি কাপড় পরিধান করে এ দু‘আটি পাঠ করল, আল্লাহ তার আগের পরের সকল গোনাহ ক্ষমা করে দেবেন। (আবু দাঊদ, হা/৪০২৫; মুসনাদে আবু ই‘আলা, হা/১৪৯৮; মুসত্মাদরাকে হাকেম, হা/১৮৭০; মু‘জামুল কাবীর লিত তাবারানী, হা/১৪৮০১; দারেমী, হা/২৬৯০; জামেউস সগীর, হা/১১০৩১; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/২০৪২; মিশকাত, হা/৪৩৪৩)]

اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيْهِ أَسْأَلُكَ مِنْ خَيْرِه وَخَيْرِ مَا صُنِعَ لَه وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّه وَشَرِّ مَا صُنِعَ لَه

উচ্চারণ : আল্লা-হুম্মা লাকাল্ হামদু, আমত্মা কাসাওতানীহি, আস্ আলুকা মিন খাইরিহী ওয়া খাইরি মা সুনি‘আ লাহূ, ওয়া আ‘ঊযুবিকা মিন শার্রিহী ওয়া শার্রি মা- সুনি‘আ লাহূ।

অর্থ : হে আল্লাহ! আপনার জন্যই সকল প্রশংসা। আপনিই এ কাপড় আমাকে পরিয়েছেন। আমি আপনার কাছে এর মধ্যে নিহিত কল্যাণ এবং এটি যে জন্য তৈরি করা হয়েছে, সেসব কল্যাণ প্রার্থনা করছি। আর আমি এর অনিষ্ট থেকে এবং যে অনিষ্টের জন্য এটি তৈরি হয়েছে তার অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। [আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ যখন কোন নতুন কাপড় পরিধান করতেন, তখন এই দু‘আ পাঠ করতেন। (আবু দাঊদ, হা/৪০২২; তিরমিযী, হা/১৭৬৭; মুসনাদে আহমাদ, হা/১১৪৮৭; সহীহ ইবনে হিববান, হা/৫৪২০; মুসনাদে আবু ই‘আলা, হা/১০৭৯; মুসত্মাদরাকে হাকেম, হা/৭৪০৮; শারহুস সুন্নাহ, হা/৩১১১; জামেউস সগীর, হা/৮৭৯৩; মিশকাত, হা/৪৩৪২)]