hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩২

ধোয়া কাপড় পরিধানকারীকে দেখে দু‘আ :

اِلْبَسْ جَدِيْدًا وَعِشْ حَمِيْدًا وَمُتْ شَهِيْدًا

উচ্চারণ : ইলবাস জাদীদান ওয়া ‘ইশ হামীদান ওয়া মুত শাহীদান।

অর্থ : তুমি নতুন পোশাক পরিধান করো এবং প্রশংসীত জীবন যাপন করো আর শহীদ হয়ে মৃত্যুবরণ করো। [ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (সাঃ) উমর (রাঃ) কে একটি সাদা কাপড় পরিহিত অবস্থায় দেখে বললেন, তোমার কাপড়টি কি ধোয়া নাকি নতুন কাপড়? উমর (রাঃ) বললেন, এটি ধোয়া কাপড়। তখন রাসূলুল্লাহ (সাঃ) উক্ত দু‘আটি পাঠ করলেন। (ইবনে মাজাহ, হা/৩৫৫৮; মুসনাদে আহমাদ, হা/৫৬২০; সহীহ ইবনে হিববান, হা/৬৮৯৭; সিলসিলা সহীহাহ, হা/৩৫২)]