hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৯

কেউ ইফতার করালে তার জন্য দু‘আ :

اَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُوْنَ وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ

উচ্চারণ : আফ্ত্বারা ‘ইন্দাকুমুস সা-’ইমূনা, ওয়া আকালা ত্বা‘আমাকুমুল আবরা-র, ওয়া সাল্লাত ‘আলাইকুমুল মালা-ইকাহ।

অর্থ : সিয়াম পালনকারীগণ তোমাদের নিকট ইফতার করুক, সৎ লোকগণ তোমাদের আহার গ্রহণ করুক এবং ফেরেশতাগণ তোমাদের জন্য দু‘আ করুক। [আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ (সিয়াম অবস্থায়) সা‘দ ইবনে উবাদা (রাঃ) এর নিকট গেলেন। তখন সা‘দ (রাঃ) রুটি এবং যায়তুনের তেল নিয়ে আসলেন। রাসূলুল্লাহ ﷺ খাবার পর এই দু‘আ করলেন। (আবু দাঊদ, হা/৩৮৫৬; ইবনে মাজাহ, হা/১৭৪৭; সহীহ ইবনে হিববান, হা/৫২৯৬; জামেউস সগীর, হা/৮৮০৬)]