hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯৯

কোন অমুসলিম সালাম দিলে তার উত্তর :

অমুসলিম ব্যক্তি সালাম দিলে তার উত্তরে বলতে হয়, وَعَلَيْكُمْ ওয়া ‘আলাইকুম। অর্থাৎ তোমার উপরও বর্ষিত হোক। [আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যখন কোন আহলে কিতাব তোমাদেরকে সালাম দেয়, তখন তোমরা এটা বলবে। (সহীহ বুখারী, হা/৬২৫৮; সহীহ মুসলিম, হা/৫৭৮০; ইবনে মাজাহ, হা/৩৬৯৭; মুসনাদে আহমাদ, হা/১১৯৬৬; জামেউস সগীর, হা/৬০৭; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/২৭৯৬; মিশকাত, হা/৩৬৩৭)]