hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৬

বাচ্চাদের হেফাযতের দু‘আ :

ইবনে আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ হাসান ও হুসাইন (রাঃ) কে এই বলে আশ্রয় প্রার্থনা করতেন এবং বলতেন, তোমাদের পিতা (ইবরাহীম আঃ) ইসমাঈল (আঃ) ও ইসহাক (আঃ) কে এ বলে আশ্রয় প্রার্থনা করতেন,

أُعِيْذُكَ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

উচ্চারণ : উ‘ঈযুকা বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন কুল্লি শাইত্বা-নিন ওয়া হা-ম্মাতিন ওয়ামিন কুল্লি ‘আইনিন লা-ম্মাহ্।

অর্থ : প্রত্যেক শয়তান হতে আল্লাহর পূর্ণ কালিমা দ্বারা তোমার জন্য পরিত্রাণ চাচ্ছি। আর পরিত্রাণ চাচ্ছি প্রত্যেক বিষাক্ত কীট হতে এবং প্রত্যেক ক্ষতিকর চক্ষু হতে। [সহীহ বুখারী, হা/৩৩৭১; আবু দাঊদ, হা/৪৭৩৯; তিরমিযী, হা/২০৬০; ইবনে মাজাহ, হা/৩৫২৫; মুসনাদে আহমাদ, হা/২১১২, ২৪৩৪; মুসনাদুল বাযযার, হা/১৪৮৩; মুসত্মাদরাকে হাকেম, হা/৪৭৮১; সহীহ ইবনে হিববান, হা/১০১২; মিশকাত, হা/১৫৩৫।]