hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৩

আল্লাহর উদ্দেশ্যে কেউ কাউকে ভালোবাসলে দু‘আ :

প্রথম ব্যক্তি বলবে,

إِنِّىْ أُحِبُّكَ فِى اللهِ

উচ্চারণ : ইন্নী উহিববুকা ফিল্লা-হ।

অর্থ : আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি।

উত্তরে দ্বিতীয় ব্যক্তি বলবে :

أَحَبَّكَ الَّذِىْ أَحْبَبْتَنِىْ لَه

উচ্চারণ : আহাববা কাল্লাযী আহবাবতানী লাহূ।

অর্থ : যার জন্য আপনি আমাকে ভালোবাসেন, তিনিও যেন আপনাকে ভালোবাসেন। [আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত। জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ এর নিকট উপস্থিত ছিল। এমন সময় তাদের নিকট দিয়ে একজন লোক হেঁটে গেল। তখন সে বলল, হে আল্লাহর রাসূল! আমি এই লোকটিকে ভালোবাসি। রাসূলুল্লাহ ﷺ তাকে বললেন, তুমি তাকে এ কথা জানিয়েছ? সে বলল, না। তিনি বললেন, তাকে জানিয়ে দাও। লোকটি তার পেছনে পেছনে গিয়ে তাকে বলল, আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। জবাবে সে বলল, যার জন্য আপনি আমাকে ভালোবাসেন, তিনিও যেন আপনাকে ভালোবাসেন। (আবু দাঊদ, হা/৫১২৭; মুসনাদে আহমাদ, হা/১২৬১২; সুনানুল কুবরা লিন নাসাঈ, হা/৯৯৪০; মুসনাদে আবু ই‘আলা, হা/৩৪৪২)]