hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭৬

বিপদাপদ ও কঠিন মুহূর্তে অটল থাকার দু‘আ :

(১) رَبَّنَاۤ أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ

উচ্চারণ : রাববানা আফরিগ ‘আলাইনা সাবরাও ওয়াসাবিবত আক্বদা-মানা ওয়ানসুরনা ‘আলাল ক্বাওমিল কা-ফিরীন।

অর্থ : হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ধৈর্যধারণের শক্তি দান করুন, আমাদেরকে (হকের উপর) প্রতিষ্ঠিত রাখুন এবং কাফির সম্প্রদায়ের উপর আমাদেরকে সাহায্য করুন। (সূরা বাক্বারা- ২৫০)

(২) رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَإِسْرَافَنَا فِيْۤ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ

উচ্চারণ : রাববানাগফির লানা যুনূবানা ওয়া ইসরা-ফানা ফী আমরিনা ওয়াসাবিবত আক্বদা-মানা ওয়ানসুরনা ‘আলাল ক্বাওমিল কা-ফিরীন।

অর্থ : হে আমাদের প্রতিপালক! আমাদের অপরাধ এবং কাজকর্মে আমাদের সীমালঙ্ঘনকে ক্ষমা করে দিন আর আমাদেরকে দৃঢ়পদ রাখুন এবং কাফির সম্প্রদায়ের উপর আমাদেরকে সাহায্য করুন। (সূরা আলে ইমরান- ১৪৭)