hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৩

উপরে উঠা এবং নিচে নামার সময় দু‘আ :

জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা যখন উপরের দিকে আরোহণ করতাম, তখন اَللهُ اَكْبَرُ ‘আল্লা-হু আকবার’ বলতাম। আর যখন নিচের দিকে অবতরণ করতাম, তখন سُبْحَانَ اللهِ ‘সুবহা-নাল্লা-হ’ বলতাম। [জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা যখন উপরে উঠতাম, তখন ‘‘আল্লাহু আকবার’’ বলতাম এবং যখন নিচে নামতাম তখন ‘‘সুবহানাল্লাহ’’ পড়তাম। (সহীহ বুখারী, হা/২৯৯৩-৯৪; মুসনাদে আহমাদ, হা/১৪৬০৮; সহীহ ইবনে খুযায়মা, হা/২৫৬২; দার কুতনী, হা/২৪৮৫; মু‘জামুল আওসাত, হা/৫০৪২; বায়হাকী, হা/১০১৪৬; দারেমী, হা/২৬৭৪; শারহুস সুন্নাহ, হা/১৩৫০; মিশকাত, হা/২৪৫৩)]