hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৫

অনাকাঙ্ক্ষিত বিপদ হতে মুক্তি লাভের দু‘আ :

আবু ইয়াসার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ এ দু‘আ পাঠ করতেন-

اَللّٰهُمَّ إِنِّى أَعُوْذُ بِكَ مِنَ الْهَدْمِ وَأَعُوْذُ بِكَ مِنَ التَّرَدِّى وَأَعُوْذُ بِكَ مِنَ الْغَرَقِ وَالْحَرَقِ وَالْهَرَمِ وَأَعُوْذُ بِكَ أَنْ يَّتَخَبَّطَنِى الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوْذُ بِكَ أَنْ أَمُوْتَ فِى سَبِيْلِكَ مُدْبِرًا وَّأَعُوْذُ بِكَ أَنْ أَمُوْتَ لَدِيْغًا

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিনাল হাদ্মি, ওয়া আ‘ঊযুবিকা মিনাত তারাদ্দী, ওয়া আ‘ঊযুবিকা মিনাল গারাক্বি ওয়াল হারাক্বি, ওয়াল হারামি, ওয়া আ‘ঊযুবিকা আইঁ ইয়াতাখাববাত্বানীশ শাইত্বা-নু ‘ইনদাল মাওতি, ওয়া আ‘ঊযুবিকা আন আমূতা ফী সাবীলিকা মুদ্বিরাওঁ ওয়া আ‘ঊযুবিকা আন আমূতা লাদীগান।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি ঘর চাপা পড়া থেকে, আশ্রয় প্রার্থনা করছি উপর থেকে গড়িয়ে পড়া থেকে, আশ্রয় প্রার্থনা করছি ডুবে যাওয়া, পুড়ে যাওয়া এবং চরম বার্ধক্য থেকে, আশ্রয় প্রার্থনা করছি মৃত্যুর সময় শয়তানের স্পর্শ করা থেকে, আশ্রয় প্রার্থনা করছি আপনার রাসত্মায় পৃষ্ঠপ্রদর্শন করে পলায়নরত অবস্থায় মৃত্যুবরণ করা থেকে এবং আশ্রয় প্রার্থনা করছি সর্পদংশিত হয়ে মৃত্যুবরণ করা থেকে । [আবু দাঊদ, হা/১৫৫৪; নাসাঈ, হা/৫৫৩১-৩৩; জামেউস সগীর, হা/২১৬২; মুসনাদে আহমাদ, হা/১৫৫৬২-৬৩; মিশকাত, হা/২৪৭৩।]