hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৫

নতুন চাঁদ দেখে দু‘আ :

اَللّٰهُمَّ أَهِلَّه عَلَيْنَا بِالْاَمْنِ وَالْاِيْمَانِ وَالْسَّلَامَةِ وَالْاِسْلَامِ رَبِّىْ وَرَبُّكَ اللهُ

উচ্চারণ : আল্লা-হুম্মা আহিল্লাহূ ‘আলাইনা বিলআমনি ওয়ালঈমা-ন, ওয়াস্সালা-মাতি ওয়াল ইসলা-ম, রাববী ওয়া রাববুকাল্লা-হু।

অর্থ : হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সাথে উদয় করো। (হে চাঁদ) তোমার এবং আমাদের প্রতিপালক আল্লাহ। [তালহা ইবনে উবাইদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ যখন নতুন চাঁদ দেখতেন, তখন এ দু‘আ পাঠ করতেন। (তিরমিযী, হা/৩৪৫১; মুসনাদুল বাযযার, হা/৯৪৭; মুসনাদে আবু ই‘আলা, হা/৬৬১; মুসত্মাদরাকে হাকেম, হা/৭৭৬৭; সিলসিলা সহীহাহ, হা/১৮১৬; জামেউস সগীর, হা/৮৮৫৭; মিশকাত, হা/২৩২৮)]