hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮১

ঝড়-তুফান থেকে বাঁচার দু‘আ :

اَللّٰهُمَّ إِنِّىْ أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيْهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِه وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيْهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِه

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়াখাইরামা-ফীহা ওয়াখাইরামা উরসিলাত বিহী, ওয়া আ‘ঊযুবিকা মিন শাররিহা ওয়াশাররি মা-ফীহা ওয়াশাররি মা-উরসিলাতবিহ।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার নিকট বাতাসের কল্যাণ চাই, যে কল্যাণ তার মধ্যে রয়েছে এবং যে কল্যাণ তার সাথে প্রেরিত হয়েছে। আর আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি তার অনিষ্ট হতে, যে অনিষ্ট তার মধ্যে নিহিত এবং যা তার সাথে প্রেরিত হয়েছে । [আয়েশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন বাতাস প্রবলবেগে প্রবাহিত হতো তখন নবী ﷺ এ দু‘আটি পাঠ করতেন। (সহীহ মুসলিম, হা/২১২২; তিরমিযী, হা/৩৪৪৯; বায়হাকী, হা/৬২৫৫; মিশকাত, হা/১৫১৩)]