hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫৬

মৃত ব্যক্তিকে দাফন করার পর দু‘আ :

اَللّٰهُمَّ اغْفِرْ لَه وَ ثَبِّتْهُ

উচ্চারণ : আল্লা-হুম্মাগফির লাহূ ওয়া সাববিতহু।

অর্থ : হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করে দিন এবং তাকে অবিচল রাখুন। [উসমান (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ যখন লাশকে দাফন করে অবসর গ্রহণ করতেন তখন বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, তোমরা তার জন্য কবরে প্রতিষ্ঠিত থাকার দু‘আ করো। অর্থাৎ সে যেন ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে পারে। কেননা এখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে। (আবু দাঊদ, হা/৩২২৩; মুসনাদুল বাযযার, হা/৪৪৫; মুসত্মাদরাকে হাকেম, হা/১৩৭২; সহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৩৫১১; জামেউস সগীর, হা/৯৪৭; মিশকাত, হা/১৩৩)]

উল্লেখ্য যে, দাফনের পর এই দু‘আর সাথে জানাযার দু‘আগুলিও ব্যক্তিগতভাবে পড়া যায়।