hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৫

ভালো কাজ করার এবং মন্দ কাজ থেকে দূরে থাকার দু‘আ :

اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ ، وَتَرْكَ الْمُنْكَرَاتِ ، وَحُبَّ الْمَسَاكِينِ وَإِذَا أَرَدْتَّ فِي النَّاسِ فِتْنَةً فَاقْبِضْنِيْ إِلَيْكَ غَيْرَ مَفْتُوْنٍ

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা ফি‘লাল খাইরা-ত, ওয়া তারকাল মুনকারা-ত, ওয়া হুববাল মাসা-কীন। ওয়া ইযা-আরাত্তা ফিন্না-সি ফিতনাতান ফাক্ববিযনী ইলাইকা গাইরা মাফতূনিন।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে ভালো কাজ করার, মন্দ কাজ বর্জন করার এবং দরিদ্রদেরকে ভালোবাসার তাওফীক কামনা করছি। আর (এটাও কামনা করছি যে) যখন আপনি মানুষকে পরীক্ষায় ফেলতে চান, তখন নিরাপদে আমাকে আপনার কাছে উঠিয়ে নিন। [ইমাম মালেক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, তার নিকট পৌঁছেছে যে, রাসূলুল্লাহ ﷺ এ দু‘আ পাঠ করতেন। (মুয়াত্তা ইমাম মালেক, হা/৫০৮; তিরমিযী, হা/৩২৩৩; মুসত্মাদরাকে হাকেম, হা/১৯৩২; মিশকাত, হা/৭৪৮)]