১
দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২১
মুসাফিরকে বিদায় দেয়ার সময় দু‘আ :
(১) أَسْتَوْدِعُ اللهَ دِيْنَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيْمَ عَمَلِكَ زَوَّدَكَ اللهُ التَّقْوٰى وَغَفَرَ ذَنْۢبَكَ وَيَسَّرَ لَكَ الْخَيْرَ حَيْثُمَا كُنْتَ
উচ্চারণ : আসতাউদি‘উল্লা-হা দীনাকা ওয়া আমা-নাতাকা ওয়া খাওয়া-তীমা ‘আমালিক, যাউওয়াদাকাল্লা-হুত তাক্বওয়া ওয়া গাফারা যামবাকা ওয়া ইয়াস্সারা লাকাল খাইরা হায়ছুমা কুনতা।
অর্থ : আমি তোমার দ্বীন, তোমার আমানত এবং শেষ আমল আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। আল্লাহ তোমাকে তাক্বওয়া দান করুন, তোমার পাপ ক্ষমা করুন, আল্লাহ তোমার জন্য কল্যাণকে সহজসাধ্য করুন, তুমি যেখানেই থাক । [ইবনে উমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ কোন লোককে বিদায় দিলে তার হাত ধরতেন। অতঃপর বিদায় হওয়া ব্যক্তি হাত না ছাড়লে রাসূলুল্লাহ ﷺ তার হাত ছাড়তেন না। বিদায়ের সময় রাসূলুল্লাহ ﷺ এই দু‘আ পড়তেন। (আবু দাঊদ, হা/২৬০২; তিরমিযী, হা/৩৪৪২-৪৪; ইবনে মাজাহ, হা/২৮২৬; মুসত্মাদরাকে হাকেম, হা/২৪৭৭; সহীহ ইবনে খুযায়মা, হা/২৫৩২; মিশকাত, হা/২৪৩৫-৩৭)]
(২) أَسْتَوْدِعُكَ اللهَ الَّذِىْ لَا تَضِيْعُ وَدَائِعُه
উচ্চারণ : আসতাওদি‘উ কাল্লা হাল্লাযী লা-তাযী‘উ ওয়াদা-’ই‘উহূ।
অর্থ : আমি তোমাকে সেই আল্লাহর হেফাযতে রেখে যাচ্ছি, যার হেফাযতে অবস্থানকারী কেউই ক্ষতিগ্রসত্ম হয় না। [আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ ﷺ আমার নিকট থেকে বিদায় নিলেন এবং এই দু‘আটি পাঠ করলেন। (ইবনে মাজাহ, হা/২৮২৫; জামেউস সগীর, হা/৯৬০)]