hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৭

যাদুর চিকিৎসা যাদুতে আক্রামত্ম হওয়া থেকে বাঁচার উপায় :

১. সকল ওয়াজিব কাজ পালন করা, হারামসমূহকে বর্জন করা ও সকল গোনাহ থেকে তওবা করা।

২. কুরআন মাজীদ প্রতিদিন নিয়মিত পাঠ করা।

৩. বিভিন্ন প্রকার তা‘আওউয অর্থাৎ যেসব দু‘আর মাধ্যমে আল্লাহর নিকট আশ্রয় চাওয়া হয়, তা দ্বারা আল্লাহর নিকট আশ্রয় চাওয়া।

৪. সকল সালাতের পর, নিদ্রার পূর্বে ও সকাল-সন্ধ্যায় এক বার আয়াতুল কুরসী পাঠ করা এবং সূরা ফালাক্ব, নাস ও ইখলাস সকল সালাতের পর এক বার করে এবং মাগরিব ও ফজরের পর তিন বার করে পাঠ করা।

৫. সকাল ও সন্ধ্যায় পাঠ করার দু‘আ, সালাত শেষের দু‘আ, নিদ্রার পূর্বের ও পরের দু‘আ, বাড়িতে প্রবেশ ও বের হওয়ার দু‘আ, যানবাহনের দু‘আ, মসজিদে প্রবেশ ও বের হওয়ার দু‘আ, টয়লেটে প্রবেশ ও বের হওয়ার দু‘আ ও বিপদাপদে পাঠ করার দু‘আগুলো নিয়মিতভাবে পাঠ করবে।