hadith book logo

দৈনন্দিন সহীহ দু‘আ ও কুরআন-সুন্নার চিকিৎসা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৩

কেউ মেহমানদারী করলে তার জন্য দু‘আ :

اَللّٰهُمَّ بَارِكْ لَهُمْ فِىْ مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ

উচ্চারণ : আল্লা-হুম্মা বা-রিক লাহুম ফীমা রাযাক্বতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম।

অর্থ : হে আল্লাহ! তুমি তাদেরকে যে রিযিক দান করেছ তাতে বরকত দান করো। তাদের পাপসমূহ ক্ষমা করো এবং তাদের প্রতি রহমত নাযিল করো। [বনু সুলাইম গোত্রের আবদুল্লাহ বিন বুসর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ ﷺ আমার পিতার নিকট আসলেন। অতঃপর খাবার পরিবেশন করা হলো, তারপর পানি আনা হলো। তিনি পানি পান করে তার আশপাশের লোকজনদেরকে দিলেন এবং এই দু‘আটি পাঠ করলেন। (সহীহ মুসলিম, হা/৫৪৪৯; আবু দাঊদ, হা/৩৭৩১; তিরমিযী, হা/৩৫৭৬; মুসনাদে আহমাদ, হা/১৭৭১১; সহীহ ইবনে হিববান, হা/৫২৯৭; দারেমী, হা/২০৬৫; মিশকাত, হা/২৪২৭)]